প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
সন্ত্রাসী মইন্না,ধলাইয়া ও খইল্লাকে অবিলম্বে গ্রেফতার করা হোক

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার সন্ত্রাসী মইন্না,ধলাইয়া ও খইল্লাকে অবিলম্বে গ্রেফতার করা হোক।
মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার অর্ধড়জন মামলার আসামি সন্ত্রাসী মুজিবুল হক প্রকাশ ( মইন্না), এনামুল হক প্রকাশ (ধলাইয়া), ও খলিলুর রহমান এর সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকা বাসী বিরক্ত ও অতিষ্ঠ। যে কোন মুহুর্তে তাদের প্রজ্জ্বলিত সন্ত্রাসী আগুনে এলাকাটি জ্বলে পুড়ে ছারখার হতে পারে। খুন খারাবী ও রক্তের বন্যা বয়ে যেতে পারে। পৈত্রিক ২৬ খানি জমি বিক্রয় করে এখন সৎ ভাই গন ও ভাতিজাদের জমি জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। প্রতি লবন মৌসুম ও ধান্ন্য মৌসুমে বিশিষ্ট সৎ ব্যবসায়ী এহতেশামুল হক থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের অধীনে তিন তিনটি গ্রাম আদালত, জর্জ কোর্ট এর নিষেধাজ্ঞা ও দেশের আইনশৃঙ্খলাকে বৃদ্ধাংগুলী দেখিয়ে এহতেশাম গংদের চাষাদের কে প্রাণ নাশের হুমকি দেয়। স্ত্রী দেরকে বিধবা ও ছেলে মেয়েদের কে এতিম করার ভয় দেখায়। মাঝে মধ্যে ঘনিষ্ঠ আত্মীয় কে আত্মঘাতীমূলক গুলি করে মিথ্যা মামলায় ফাঁষানোর হুমকি দেয়। তাদের বিরুদ্ধে একাধিক বার জিড়ি করা হয়। একটি জিড়ি নং ১২১৬। এলাকা বাসী এ সকল সন্ত্রাসীদের থেকে পরিত্রাণ ও মুক্তি চায় এবং আইনশৃঙ্খলার অবনতি কঠোর ভাবে রোধ করতে প্রশাসনের বলিষ্ঠ হস্তক্ষেপ কামনা করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv